Bengali

অ্যাকাডেমিক মান এবং পাঠ্যক্রম

শিল্পকলা

 

নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের লক্ষ্য পাবলিক স্কুলের সব শিক্ষার্থীকে শিল্পকলা বিষয়ে মানসম্মত শিক্ষাদান করা। নাচ, সংগীত, থিয়েটার ও দৃশ্যকলায় যে শৃঙ্খলা, জীবনভর উপভোগ করা এবং বিস্ময়ের ব্যাপার রয়েছে সেগুলো আবিষ্কারের সুযোগ সব শিক্ষার্থীরই থাকতে হবে। যেসব শিল্পকলা সংগঠন প্রদর্শনী ও অনুষ্ঠান করে, উচ্চতর শিক্ষার ব্যবস্থা করে এবং নিউ ইয়র্ক সিটিতে শিল্পকলা খাতে কর্মসংস্থানের সৃষ্টি করে শিক্ষার্থীদেরকে সেসব শিল্পকলা সংগঠনের সাথে যুক্ত করা হবে।

 

আর্টস অ্যান্ড স্পেশাল প্রজেক্টস্ (ওএএসপি) পাঠক্রম প্রণয়ন, স্কুল লিডারদের জন্য সহায়সঙ্গতি এবং নাচ, গান, থিয়েটার ও দৃশ্যকলা শিল্পের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাসহ শিল্পকলা শিক্ষায় সহায়তাদান করে। ওএসআইএস সাংস্কৃতিক কম্যুনিটিতে এর সহযোগীদের সাথে নিয়ে প্রি-কে থেকে ১২তম গ্রেডের জন্য ব্লুপ্রিন্ট ফর টিচিং অ্যান্ড লার্নিং ইন দি আর্টস, প্রি-কে-১২ (শুধুমাত্র ইংরেজি ভাষায়) প্রণয়ন করেছে যাতে বেঞ্চমার্ক গ্রেড স্তরের শিক্ষার্থীদের কী জানতে ও কী করতে পারা উচিত সেকথা বলা হয়েছে।  


আপনার স্কুলের পোর্টালে বার্ষিক আর্টস্ ইন স্কুলস্ প্রতিবেদন  ২০০৭-২০০৮ ইংরেজিতে পাওয়া যাবে। এর সাথে পাবেন
অনূদিত টেমপ্লেট 

 

ইএলএ

 

ইংরেজি ভাষা শৈলী নির্দেশনার গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে আছে রিডিং, রাইটং, লিসেনিং এবং স্পিকিং। সিটির পাবলিক স্কুলগুলোর লক্ষ্য, প্রত্যেক শিক্ষার্থী যাতে ভালোভাবে, সমাঝদারের মত ও সমালোচকের দৃষ্টিকোণ থেকে পড়তে ও লিখতে পারে। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শুনতে ও কথা বলার সময় তাদের ধ্যানধারণাগুলো অন্যের সাথে বিনিময় করতে শিখতে হবে। বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি ব্যবহার করে এবং নানা ধরনের বই ও লেখার মাধ্যমে শিক্ষার্থীদের পড়া, লেখা, শোনা এবং কথা বলার গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো শিক্ষা দেয়া হয়। 

 

সুস্থতা ও স্বাস্থ্য

 

শিক্ষার্থীর সাফল্য নির্ভর করে প্রাতিষ্ঠানিক দক্ষতা, সুস্বাস্থ্য এবং শারীরিক ও মানসিক সুস্থতার ওপর। গবেষণায় অব্যাহতভাবে দেখা যাচ্ছে যে শৈশব স্বাস্থ্যকর জীবনযাপন প্রনালী গড়ে তোলার সবচেয়ে ভালো সময় এবং কৈশোর ঝুঁকিপূর্ণ আচরণ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর সিদ্ধান্ত ও অভ্যাস গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ন সময় যার প্রভাব সারা জীবনই থাকবে। নিউ ইয়র্ক সিটির স্কুলগুলো স্কুল ছুটি পূর্ব ও পরবর্তী কার্যক্রমসহ বিভিন্ন ধরনের সুস্থতা ও স্বাস্থ্য বিষয়ক শিক্ষানির্দেশনা প্রদান করে  যা তাদের সারা জীবনের শারীরিক, মানসিক, আবেগগত এবং সামাজিক কল্যাণ বিধানের উপযোগী  জ্ঞান, মনোভাব, দক্ষতা ও আচরণ গড়ে তুলতে সাহায্য করে।

 

সুস্থতা ও শারীরিক শিক্ষা কর্মসূচি স্বাস্থ্য-সংক্রান্ত সুস্থতা শিক্ষা পাঠক্রমের ওপর আলোকপাত করে; একটি প্রমিতমান সুস্থতা মূল্যায়ন পদ্ধতি “এনওয়াইসি ফিটনেসগ্রাম” এবং ছেলেমেয়েদের জন্য “সি.এইচ.এ.এম.পি.এস. মিডল স্কুল স্পোর্ট এন্ড ফিটনেস প্রোগ্রাম” নামক একটি শারীরিক কার্যক্রমের কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির স্কুলগুলোর সব শিক্ষার্থী একটি সামগ্রিক স্বাস্থ্য শিক্ষা লাভ করে থাকে  যা প্রাথমিক স্কুল থেকে শুরু হয় এবং হাই স্কুল পর্যন্ত অব্যাহত থাকে। এই স্বাস্থ্য পাঠক্রমে ক্ষত প্রতিরোধ; মানসিক ও আবেগগত স্বাস্থ্য; পুষ্টি; তামাক, মদ ও অন্যান্য মাদক; পারিবারিক স্বাস্থ্য ও যৌনতা; এবং ব্যক্তিগত ও ক্রেতা স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বয়োসপযোগী পাঠ অন্তর্ভুক্ত থাকে।

 

লাইব্রেরি পরিষেবা

 

স্কুল লাইব্রেরি কর্মসূচি আনন্দের জন্য নতুন ধ্যানধারণা লাভ করতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে পড়তে এবং প্রাতিষ্ঠানিকভাবে সফল হবার জন্য তথ্য পেতে বই ও কম্পিউটার ব্যবহারের আমন্ত্রণ জানায়। স্কুল লাইব্রেরিয়ানেরা বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করেন এবং তথ্য বের করার, তা পড়ার এবং এর অর্থ বোঝার জন্য প্রয়োজনীয় দক্ষতা শিক্ষা দেন।
 

পিতামাতারা ইংরেজি ব্যতীত অন্য ভাষার ও বিভিন্ন বিষয়ের ওপর সব পাঠ স্তরের উপযোগী সেরা বইগুলো তাদের সন্তানদের জন্য খুঁজে পেতে সাহায্য করার জন্য লাইব্রেরিয়ানদের বলতে পারেনইন্টারনেট ব্যবহারের সময় পিতামাতারা কীভাবে তাদের সন্তান ও তরুণ প্রজন্মকে নিরাপদে রাখতে পারেন সে সম্পর্কে লাইব্রেরিয়ানের কাছ থেকে পরামর্শ নিতে পারেপিতামাতারা পারিবারিক সাক্ষরতা নির্দেশিকা যেমন: ওপেনিং দি ডোর টু লার্নিং, লিটারেসি ইজ এ ফ্যামিলি অ্যাফেয়ার" দেখার জন্য আমন্ত্রিতএর মাধ্যমে পিতামাতারা তাদের সব বয়সের (প্রি-স্কুল থেকে গ্রেড ১২ ) সন্তানদের শিক্ষায় সহায়তা করার জন্য যেসব বই ও ধ্যান-ধারনার সুপারিশ করা হয় তার তালিকা পাবেন

 

গণিত

 

নিউ ইয়র্ক সিটি গণিত পাঠক্রম  নিউ ইয়র্ক স্টেট গণিত মৌলিক পাঠক্রমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গণিতে শিক্ষা নির্দেশনা বাস্তব জগতে গণিতের প্রয়োগ অনুসন্ধানের সুযোগ প্রদান করে। গণিতে সিটির সুষম শিক্ষা পদ্ধতি যুক্তি বিন্যাসের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো, সমস্যা সমাধান এবং সুগভীরভাবে চিন্তা করার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিষয়, প্রক্রিয়া ও দক্ষতার ওপর আলোকপাত করে। নতুন বিষয় শেখার, গণিতে সুশিক্ষিত হবার এবং গণিতের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার সাথে সাথে শিক্ষার্থীরা সমস্যা সমাধান, মৌলিক দক্ষতা চর্চা, সমালোচকের মত চিন্তা করতে এবং সমাধানে পৌঁছাতে শেখে। শিক্ষার্থীরা তাদের ধ্যান-ধারনা আদান-প্রদান করতে শেখে, গণিতের বিষয়বস্তু,পদ্ধতি এবং দক্ষতা সম্পর্কে সমাঝদারিত্ব প্রদর্শনের জন্য যথাযথ ভাষার ব্যবহার করে।

 

২০০৩ সালের সেপ্টেম্বর থেকে এনওয়াইসি স্কুলগুলো গ্রেড কে-১০-এর জন্য  এনওয়াইসি প্রমিতমানের ভিত্তিতে গণিতে শহরভিত্তিক মৌলিক পাঠক্রম বাস্তবায়ন করছে। প্রাথমিক স্কুল বাস্তবায়ন করেছে “এভরি ডে ম্যাথমেটিক্স” এবং মিডল স্কুল বাস্তবায়ন করেছে “ইম্প্যাক্ট ম্যাথমেটিক্স।" জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের উভয় কর্মসূচি একটি সমৃদ্ধ পাঠক্রম প্রদান করে থাকে যা প্রত্যেক গ্রেড স্তরের আবশ্যিক শিক্ষার অধিক কিছু শিক্ষা দিয়ে থাকে। মিডল স্কুলে এনওয়াইসি-এর শিক্ষার্থীরা অষ্টম গ্রেডের শেষনাগাদ বীজগণিতের এক বছর সমাপ্ত করে। হাই স্কুলগুলো নবম গ্রেডের শিক্ষার্থীদের জন্য “প্রেনটাইস হল ইনটেগ্রেটেড এলজেবরা’’ এবং ৮তম গ্রেডের শিক্ষার্থীদের জন্য ত্বরায়িত কর্মসূচি বাস্তবায়ন করেছে।

 

বিজ্ঞান

 

নিউ ইয়র্ক সিটির বিজ্ঞান পাঠক্রম নিউ ইয়র্ক স্টেট বিজ্ঞান মৌলিক পাঠক্রমের ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। বিজ্ঞানের শিক্ষানির্দেশনা প্রাকৃতিক জগতের সাথে সরাসরি আন্তঃক্রিয়ার সুযোগ এনে দেয় এবং শিক্ষার্থীদের তাদের চারপাশের জগতকে ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় ভাষা ও দক্ষতা প্রদান করে। সিটির শিক্ষা পদ্ধতি হাতে কলমে,অনুসন্ধান-ভিত্তিক শিক্ষণের ওপর গুরুত্বারোপ করে যা শিক্ষার্থীদের সমস্যা সমাধান কৌশল চর্চা করতে, বিজ্ঞানের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে, নতুন বৈজ্ঞানিক বিষয় সম্পর্কে জানতে, এবং তাদের বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। শিক্ষার্থীদের তাদের চিন্তাধারা আদান-প্রদান করতে, যথাযথ বৈজ্ঞানিক ভাষা ব্যবহার করতে এবং বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রক্রিয়া জানতে ও বুঝতে পারতে হবে।

 

নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন আমাদের স্কুলগুলোতে বিজ্ঞান শিক্ষাকে সহায়তাদানের এক উচ্চভিলাষী পরিকল্পনার মাঝ পথে রয়েছে। এর একটি প্রধান উপাদান হল চ্যাঞ্চেলর ক্লেইনের ৬০ মিলিয়ন ডলারের কে-৮ বিজ্ঞান মৌলিক পাঠক্রম উদ্যোগ, যা তিন বছর ধরে বাস্তবায়ন করা হয়। গ্রেড ৩,৪ এবং ৬-এর শিক্ষার্থীরা সেপ্টেম্বর ২০০৭ থেকে নতুন উপাদান ব্যবহার শুরু করে; গ্রেড ৫,৭, এবং ৮-এর শিক্ষার্থীরা ২০০৮-এর সেপ্টেম্বরে এ উপাদানের ব্যবহার শুরু করে; এবং গ্রেড কে,১, এবং ২-এর শিক্ষার্থীরা সেপ্টেম্বর ২০০৯ থেকে শুরু করবে। হাই স্কুলে বিজ্ঞানকে সহায়তাদানের জন্য সারা শহরের বিজ্ঞান গবেষনাগারের  মান ও সংখ্যা বৃদ্ধি করতে বহু লক্ষ ডলার ব্যয়ে একটি প্রচেষ্টা হাতে নেয়া হয়েছে।

 

সমাজপাঠ

 

 ইতিহাস, ভুগোল,অর্থনীতি ও পৌরনীতি সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। যেসব মানুষ ও ঘটনা বিশ্বকে গড়ে তুলেছে এই ক্লাসে তাও পড়ানো হয়। এই দেশটিকে যেসব সংস্কৃতি ও সেই সংস্তৃতির মানুষ গড়ে তুলেছেন সমাজপাঠ তাদের বুঝতে, সম্মান করতে ও প্রশংসা করতে শিক্ষার্থীদের সাহায্য করবে। এটি শিক্ষার্থীদেরকে নিজেদের কম্যুনিটি ও দেশের সক্রিয় নাগরিকে পরিণত হতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা শিক্ষা দেয়। সমাজপাঠ শিক্ষার্থীদেরকে নিজেদের জগৎ সম্পর্কে ধারণা প্রদান করে, গুরুত্বপূর্ণ মতবাদ ও তাদের জীবনের মধ্যে সংযোগ তৈরি করতে এবং নিজেদেরকে বৃহত্তর কম্যুনিটির সদস্য হিসেবে দেখতে সাহায্য করে।

 

বিদেশি ভাষা

 

নিউ ইয়র্ক সিটি বিদেশি ভাষার শিক্ষা নির্দেশনা নিউ ইয়র্ক স্টেটের মানদণ্ডের ভিত্তিতে পরিচালিত হয় এবং ইংরেজি ব্যতীত অন্তত একটি ভাষায় যোগাযোগের দক্ষতা ও সাংস্কৃতিক বোঝাপড়া তৈরির সুযোগ এনে দেয়। এসকল ভাষার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আরবি, বাংলা, চাইনিজ(মান্ডারিন এবং ক্যান্টোনিজ), ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক (ক্লাসিক্যাল ও আধুনিক), হেশিয়ান ক্রেওল, হিব্রু, ইটালিয়ান, জাপানিজ, কোরিয়ান, ল্যাটিন, পোলিশ, পর্তুগিজ, রাশিয়ান, স্প্যানিশ, উর্দু, এবং ইড্ডিশ। আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজেও নির্দেশনার ব্যবস্থা আছে।

 

নিউ ইয়র্ক সিটির হাই স্কুলগুলোতে সবসময়ই বিদেশি ভাষায় শিক্ষানির্দেশনার ব্যবস্থা রয়েছে। তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভাষা ও দ্বৈত ভাষা কর্মসূচি কিন্ডারগার্টেন থেকেই শুরু হয়ে যায়। উত্তরাধিকার সূত্রে পাওয়া কর্মসূচি একটি সমৃদ্ধকরণ কর্মসূচি যা একটি বিশেষ ভাষায় কথা বলা স্কুল শিক্ষার্থীদের প্রদান করা হয়। দ্বৈত ভাষা কর্মসূচি একটি সমৃদ্ধকরণ কর্মসূচি যেখানে একটি বিশেষ ভাষার ইংরেজি ভাষা শিক্ষার্থী ও ইংরেজিতে দক্ষ শিক্ষার্থীরা দুটি ভাষায়-ইংরেজি ও একটি উদ্দিষ্ট ভাষায়- শিক্ষাগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে যে শুধু নতুন ভাষাগত দক্ষতা গড়ে ওঠে এবং তারা দুটি ভাষায় প্রাতিষ্ঠানিক বিষয়ে শিক্ষা লাভ করে তাই নয়, তারা একে অন্যের সাথে ভাষা ও সংস্কৃতি চর্চা ও বিনিময় করে এবং দ্বিভাষী, দ্বিসাক্ষর ও দ্বিসাংস্কৃতিক হয়ে ওঠে।

 

আর্লি চাইল্ডহুড এডুকেশন

 

৩১ ডিসেম্বরের মধ্যে যাদের বয়স চার বছর হবে তাদের জন্য প্রি-কিন্ডারগার্টেন কর্মসূচির ব্যবস্থা রয়েছে। এই কর্মসূচি পাবলিক স্কুল ও চুক্তির ভিত্তিতে আর্লি চাইল্ডহুড কম্যুনিটি ভিত্তিক সংগঠনের (সিবিও) মাধ্যমে প্রদান করা হয়। এই কর্মসূচিগুলো একটি নিরাপদ ও যত্নশীল পরিবেশ প্রদান করে যা শিক্ষার্থীদের মৌখিক ভাষা ও সাক্ষরতা এবং সামাজিক, আবেগত, জ্ঞানগত, সৃজনশীল, এবং দৈহিক বিকাশে সহায়তা করে। শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ প্রস্তুতিগ্রহণ দক্ষতা শিক্ষা দেয়া হয় যা পরবর্তী গ্রেডগুলোতে অ্যাকাডেমিক সাফল্য অর্জনের জন্য প্রয়োজন। আবেদন প্রক্রিয়া সম্পর্কে  আরো তথ্যের জন্য , প্রি কিন্ডারগার্টেন এবং কিন্ডারগার্টেন-প্রথম গ্রেডের জন্য স্টেপ টু সাকসেস  ব্রোশিওর দেখুন।

 

গিফটেড ও ট্যালেন্টেড প্রোগ্রাম

 

গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড কর্মসূচি ডিস্ট্রিক্ট ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট বা বরো ভেদে কিন্ডারগার্টেন বা প্রথম গ্রেড থেকে শুরু হয়। সাধারণত ম্যানহাটান এবং ব্রুকলিনে ডিস্ট্রিক্ট গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড কর্মসূচি শুরু হয় কিন্ডারগার্টেন থেকে এবং ব্রংক্স, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডে শুরু হয় প্রথম গ্রেড থেকে। তিনটি শহরভিত্তিক গিফটেড ও ট্যালেন্টেড স্কুল রয়েছে যারা পাঁচটি বরোর সবকটি থেকে শিক্ষার্থী গ্রহণ করে।


কঠোর পরীক্ষণ প্রক্রিযার মধ্য দিয়ে গিফটেড ও টেলেন্টেড শিক্ষার্থীদের চিহ্নিত করা হয় এবং নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্কুলের গিফটেড ও ট্যালেন্টেড কর্মসূচিতে ভর্তি করা হয়। ডিওই স্ব-নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ মডেল প্রদান করে যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে পুরো দিন জুড়ে যথোপযুক্ত শিক্ষানির্দেশনা লাভ করে।  এই শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমৃদ্ধিকরণ ও ত্বরায়িত শিক্ষণ অভিজ্ঞতা লাভ করে যা তাদের উচ্চতর শিক্ষণ চাহিদা পূরণ করে। শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য নিয়মিত পাঠক্রমকে সংশোধন বা পরিবর্তন করা হয়।


ডিওই সমৃদ্ধিকরণ কর্মসূচিকে সমর্থন করে। শিক্ষার্থীদের আগ্রহ,মেধা ও সামর্থ্যের ওপর ভিত্তি করে বেশ কিছু সংখ্যক স্কুল সমৃদ্ধিকরণ কর্মসূচি প্রদান করে থাকে। স্কুলভেদে সমৃদ্ধিকরণ কর্মসূচিতে পার্থক্য দেখা যায় যেহেতু তা স্কুল কম্যুনিটির চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে। স্কুলগুলোর গণিত, বিজ্ঞান, শিল্পকলা এবং অন্য যেকোন বিষয়ে সমৃদ্ধিকরণ কর্মসূচি থাকতে পারে।

 

স্পেশাল এডুকেশন

 

নিউ ইয়র্ক সিটিতে আমরা বহুবিধ বিশেষ শিক্ষা পরিষেবা প্রদান করে থাকি এই পরিষেবাগুলোর মধ্যে ভালো ফলাফল করতে না পারা শিক্ষার্থীদের জন্য হস্তক্ষেপ ও নান কৌশলের ব্যবস্থা রয়েছেএগুলোর মধ্যে আরো অন্তর্ভুক্ত রয়েছে কম্যুনিটি স্কুলগুলোতে স্ব-নিয়ন্ত্রিত বিশেষ শিক্ষা ক্লাস এবং ডিস্ট্রিক্ট ৭৫ বিশেষায়িত স্কুল এবং নিউ ইয়র্ক স্টেট অনুমোদিত বেসরকারি স্কুলে প্রয়োজন মোতাবেক আরো নিবিড় পরিষেবা ঐতিহাসিকভাবে ন্যূনতম নিষেধাত্মক পরিবেশে  বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষালাভ করেমেয়র ও চ্যান্সেলর ২০০৩-এর বসন্তে বিশেষ শিক্ষা ক্ষেত্রে সংস্কারের ঘোষণা দেবার পর থেকে সহযোগিতামূলক দলগত শিক্ষকতা ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছেপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাৎসরিক ভিত্তিতে মানভিত্তিক পরীক্ষার স্কোর উন্নত করা হয়েছে


বিশেষ শিক্ষার সুপারিশপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে তাদের স্কুলে ব্যক্তিক শিক্ষা কর্মসূচি (আইইপি) দল মূল্যায়ন করে থাকেস্কুলের কর্মী ও একজন শিক্ষার্থীর পিতামাতাকে নিয়ে এই দল গঠিতযদি এই দল কাউকে প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে নির্ধারণ করে যার বিশেষ শিক্ষা পরিষেবা প্রয়োজন তাহলে ওই শিক্ষার্থীর সাফল্যলাভের জন্য যা কিছু প্রয়োজন আমরা তা প্রদান করার বিষয়টি নিশ্চিত করবপ্রিন্সিপ্যাল ও স্কুল ভিত্তিক আইইপি দল এই প্রক্রিয়ার ওপর নজরদারি করেযেসব শিক্ষার্থীরা পাবলিক স্কুলে অধ্যয়ন করে না, তাদের ক্ষেত্রে বিশেষ শিক্ষা কমিটির অফিস প্রক্রিয়ার ওপর নজরদারি করে। আরো তথ্যের জন্য চিলড্রেন ফার্স্ট রির্ফম_এ গাইড ফর প্যারেন্ট , প্যারেন্টস রাইটস লেটার, সিএসই প্যারেন্ট মেমবার ব্রোশিওর এবং প্রিস্কুল টু স্কুল এইজ ওরিয়েন্টেশন গাইড প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাই স্কুলের উপযুক্ততা অর্জন দেখুন।

ইনস্ট্রাকশনাল টেকনলজি

 

অফিস অব ইনস্ট্রাকশনালটেকনলজি (ওআইটি) নিউ ইয়র্ক সিটির সকল শিক্ষকের পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান করে যাতে শিক্ষার্থীরা তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায়। এটি তাদের ব্যক্তিগত উৎপাদনশীলতা, সৃজনশীলতা, সমালোচনাধর্মী চিন্তা এবং শ্রেণিকক্ষ ও প্রাত্যহিক জীবনে সহযোগিতা করার বিষয়টিকে উৎসাহিত করে। শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা, গ্রাফিক ডিজাইন, উপস্থাপনা, ডিজিটাল প্রকাশনা, এবং যোগাযোগসহ বিভিন্ন উদ্দেশে প্রযুক্তি ব্যবহার করে থাকে। এনওয়াইসিডিওই শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান অর্জনে সহায়তা করে।

 

ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুলের কে-১২ গ্রেডের শিক্ষার্থীদের জন্য সমন্বিত ইন্টারনেট নিরাপত্তা পাঠক্রম এবং পিতামাতাদের জন্য কর্মশালার ব্যবস্থা করে।

 

অধিকন্তু, এনওয়াইসি ডিওই অনাকাঙ্ক্ষিত ও বিপদজনক সাইট প্রতিরোধের জন্য শিক্ষার্থীদের ইন্টারনেট প্রবেশাধিকার ফিল্টার করে। আমরা সবসময়ই শিক্ষা নির্দেশনার নেটওয়ার্কগুলোর নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করি এবং ডিইও ভিন্ন অন্য নেটওয়ার্কগুলোতে প্রবেশ প্রতিরোধ করি। ডিওই-এর ইন্টানেটের গ্রহণযোগ্য ব্যবহার নীতি রয়েছে যা ব্যবহারকারীদের দায়দায়িত্ব বিবৃত করে।

 

অ্যাকাডেমিক ইন্টারভেনশন সার্ভিসেস

 

“ একই ব্যবস্থা সবার জন্য কার্যকর হতে পারে না” তা বুঝতে পেরেই ডিপার্টমেন্ট অব এডুকেশন নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাহায্য করার জন্য লক্ষ্যাভিমুখী হস্তক্ষেপ ব্যবস্থা বাস্তবায়ন করছে। সাক্ষরতা ও গণিত কর্মসূচির দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত গবেষণা ভিত্তিক কৌশল ব্যবহারের মাধ্যমে হস্তক্ষেপ বিভিন্ন ধরনের চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অর্জন বৃদ্ধি করে থাকে।

 

অ্যাকাডেমিক ইন্টারভেনশন সার্ভিসেস (এআইএস) দল স্কুল পর্যায়ে সহায়তা প্রদান করে। প্রতিটি দল শিক্ষা পেশাজীবীদের সমন্বয়ে গঠিত যারা স্কুলে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপের চাহিদা নির্ধারণ করে, শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি প্রতিষ্ঠা করে, প্রাতিষ্ঠানিক সমস্যা মোকাবেলার পদ্ধতি নির্ধারণ করেন এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ তা হল এই পদ্ধতিগুলো শিক্ষণ ও অর্জন বৃদ্ধিতে অবদান রাখছে কিনা তা অব্যাহতভাবে নজরদারি করে। শিক্ষার্থীদের একটি নিদির্ষ্ট দলকে সমর্থনদানের ওপর মনোযোগ নিবদ্ধকারী অনুসন্ধান দলের নতুন ব্যবস্থা স্কুলে চালু হবার পর এআইএস  অনুসন্ধান দলের কার্যক্রমকে প্রতিটি শিক্ষার্থীর চাহিদা নির্ধারণের দিকে পরিচালিত করতে  গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্পদ প্রদান করে।  

 

 

এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে, যেখানে আরও তথ্য থাকতে পারে, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন।