প্রি-কিন্ডারগার্টেনে ভর্তি
নিউ ইয়র্ক সিটির অসংখ্য পাবলিক স্কুল ও কম্যুনিটিভিত্তিক সংগঠনে (সিবিও) ইউনিভার্সেল প্রি-কিন্ডারগার্টেন কর্মসূচি রয়েছে। কম্যুনিটিভিত্তিক সংগঠনগুলো (সিবিও) স্বাধীন প্রতিষ্ঠান যারা পরিবারসমূহকে প্রি-কিন্ডারগার্টেন কর্মসূচি ও অন্যান্য পরিষেবা দেয়ার জন্য ডিপার্টমেন্ট অব এডুকেশনের সাথে চুক্তিবদ্ধ হয়।
নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলের প্রি-কিন্ডারগার্টেন কর্মসূচিতে শিক্ষার্থী ভর্তির দায়িত্ব স্টুডেন্ট এনরোলমেন্ট অফিসের। যেসব পরিবারে পাবলিক স্কুল প্রি-কিন্ডারগার্টেনে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থী রয়েছে, তাদেরকে অবশ্যই একটি কেন্দ্রীয় প্রক্রিয়ার মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে। যেসব পরিবারে কম্যুনিটিভিত্তিক প্রি-কিন্ডারগার্টেনে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থী রয়েছে, তাদেরকে ভর্তির জন্য সরাসরি সিবিও-এর সাথে যোগাযোগ করতে হবে।
ভর্তির ব্যাপারে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে কোন বরো এনরোলমেন্ট অফিসে যোগাযোগ করুন বা আমাদের ওয়েবসাইটের অ্যাকাডেমিক্স পেজ-এর শৈশবের শিক্ষা সংক্রান্ত তথ্য দেখুন।
এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে , যেখানে আরও তথ্য থাকতে পারে , অনুগ্রহ করে এখানে ক্লিক করুন ।
প্রাথমিক স্কুলে ভর্তি
নিউ ইয়র্কের অধিকাংশ প্রাথমিক স্কুল জোন অনুযায়ী বিভক্ত। এর অর্থ আপনার সন্তান কোন্ স্কুলে ভর্তি হবে তা নির্ধারিত হয় আপনাদের বাড়ির ঠিকানার ওপর ভিত্তি করে এবং আপনি সরাসরি আপনার সন্তানকে জোন স্কুলে ভর্তি করতে পারবেন। আপনার জোন স্কুল কোন্ টি আপনার জানা না থাকলে ৩১১ নম্বরে ফোন করতে পারেন বা আমাদের ওয়েব সাইটের ফাইন্ড অ্যা স্কুল পেজ-এ (শুধু ইংরেজিতে পাওয়া যাবে) দেখতে পারেন।
কিছু কিছু ডিস্ট্রিক্ট-এ আপনি জোন স্কুল ছাড়া কোন প্রাথমিক স্কুলকে অগ্রাধিকার দিয়ে ভর্তির আবেদন করার সুযোগ পেতে পারেন। প্রাথমিক স্কুলে ভর্তি ও স্কুল বাছাই সম্পর্কে আরও তথ্য লাভের জন্য অনুগ্রহ করে কোন বরো এনরোলমেন্ট অফিসে যোগাযোগ করুন বা আমাদের ওয়েবসাইটের পাবলিকেশন্স পেজ দেখুন।
এই পৃষ্ঠার ইংরেজি সংস্করণ দেখতে , যেখানে আরও তথ্য থাকতে পারে , অনুগ্রহ করে এখানে ক্লিক করুন ।